ক্রীড়া প্রতিবেদক : এক্স ক্রিকেটার্স এসোসিয়েশন পাবনা (ক্যাপ) এর সার্বিক ব্যবস্থাপনায় ও মরহুম আসাদ পরিবারের আর্থিক সহায়তায় চতুর্থ আসাদ স্মৃতি টি – ২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ খুব শীঘ্রই সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। খেলা শুরুর সম্ভাব্য তারিখ ১০ ফেব্রুয়ারি, এন্ট্রি ফি ৫ হাজার টাকা মাত্র। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন ৩০ হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি, রানার আপ ২০ হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি। থাকবে প্রতি খেলায় ম্যান অব দি ম্যাচ ট্রফি, সেরা খেলোয়াড় এর ট্রফি, সেরা বোলার এর ট্রফি, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এর ট্রফি। এন্ট্রি ফি জমা দেওয়ার শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি। ফি জমা দেওয়ার স্থান : এক্স ক্রিকেটার্স এসোসিয়েশন পাবনা (ক্যাপ) এর নিজস্ব কার্যালয়, থানা পাড়া, শালগাড়ীয়া, পাবনা। এক্স ক্রিকেটার্স এসোসিয়েশন পাবনা (ক্যাপ) এর পক্ষে সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মিলন আগ্রহী ক্লাব বা প্রতিষ্ঠানকে (মোবাইল নম্বর : ০১৭১৭- ৫৪৮৬১৭) যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
