নিজস্ব প্রতিনিধি : রোটারি ক্লাব অব গুলশান নর্থ, রোটারি ক্লাব অব রূপকথা পাবনা এবং রোটারি ক্লাব অব শান্তিনগর ঢাকার আর্থিক সহায়তায় গতকাল সকালে শহরের আহেদ আলী বিশ^াস পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারী ক্লাব অব রূপকথার চার্টার প্রেসিডেন্ট ও ইউনির্ভাসাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান ড: সোহানি হোসেন। সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব গুলশান নর্থ এর প্রেসিডেন্ট, বসুন্ধরা গ্রুপের ব্যাগ প্ল্যান্টের মাহব্যবস্থাপক প্রকৌশলী খন্দকার আবু নূর আশফাক আহমেদ লর্ড। অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. সরোয়ার জাহান ফয়েজ, মোসাব্বির হোসেন সনজু, ফয়সাল মোর্শেদ টিটু, আরিফ চৌধুরী, মাসুদ রানা, সাদ্দাম হোসেন, মনিরুল ইসলাম মুন, জহুরা আক্তার, গিটার হোসেন। সঞ্চালনায় ছিলেন রোটারী ক্লাব অব রূপকথার পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম ফারুক হোসেন। স্বাগত বক্তব্য দেন সমাজসেবক রোটারিয়ান আনিসুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
