ক্রীড়া প্রতিবেদক : উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এ্যাস্টাস পৌর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গতকাল সকালে স্কুল ক্যা¤পাসে জাতীয় পতাকা উত্তোলন ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড. আব্দুল হান্নান। স্কুলের পতাকা উত্তোলন করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্ট এর পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক, মহাব্যবস্থাপক আবু তাহের, সহকারি মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিচালনা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক শহিদুল হক মানিক, রবিউল ইসলাম চলবে ডাবলু, হারুন উর রশিদসহ স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার শুরুতেই ছিল শিক্ষার্থীদের মনোমুগ্ধকর মার্চ পাস এবং ডিসপ্লে ছিলো দৃষ্টিনন্দন। পরে দৌড় ,হাই জা¤প, লং জা¤প, যেমন খুশি তেমন সাজসহ ৫২ টি ইভেন্টে স্কুলের ২ শ ৭০ জন প্রতিযোগী অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
