স্টাফ রিপের্টার : কৃষিবিদ, লেখক ও ছড়াকার পাবনার কৃতি সন্তান ড. সমজিৎ বেঁচে থাকবেন তার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে মানুষের মাঝে। সমজিৎ পালের মত ক্ষণজন্মাদের দেখা মেলে যুগে যুগে। তাঁরা মানুষকে মানুষের মত জাগিয়ে তোলেন, দেশকে করেন সমৃদ্ধ-সুশোভিত, আর ভালবাসায় ভাসিয়ে দেন মানবিক জগতকে। ড. সমজিৎ সেই কাজটিই করেছেন। আজ সে কারণেই তিনি আমাদের মাঝে চীরঞ্জীব। তিনি আমাদের এবং নতুন প্রজন্মের পথপ্রদর্শক হয়ে আলোকিত করবেন যাত্রাপথকে। গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় রাজধানী ঢাকায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের রুফ টাফ রেস্তোরায় ড. সমজিৎ কুমার পালের প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। সমজিৎ স্মরণ পর্যদ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল। অনুষ্ঠানে স্মতিচারণ করেন কবি লেখক এবং শিক্ষাবিদ আবু মুহাম্মদ রইচ, সাকিব লোহানী, কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায়, নাট্যকার ও শিক্ষাবিদ সুলতান মুহাম্মদ রাজ্জাক, কবি ও সাংবাদিক শুচি সৈয়দ, চলচ্চিত্র নির্মাতা শ্যামল দত্ত, সাংবাদিক নেতা খায়রুজ্জামান কামাল, লেখক-সাংবাদিক আবুল হোসেন খোকন, সাংবাদিক অঞ্জন রায়, শিল্পী ও সমাজকর্মী শাহনেওয়াজ খান স্বপন, সমজিৎ-এর সতীর্থ মাহবুব উল আলম, অধ্যাপক সুজা, শাহজাহান আলী, সুমন পাল প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে সুচনা সঙ্গীত পরিবেশন করেন শাহনেওয়াজ খান স্বপন ও সুস্মিতা হক। এছাড়াও স্মরণ পর্যদের উদ্যোগে একটি স্মারক গ্রন্থ ‘প্রিয়মুখ সমজিৎ পাল, জীবনমরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে…’ প্রকাশ করা হয়। এটি সম্পাদনা করেন শ্যামল দত্ত, আবদুস সবুর খান হা-মীম ও শুচি সৈয়দ এবং প্রকাশনার দায়িত্ব পালন করেন সুন্দরম প্রকাশ-এর স্বত্তাধিকারী মতিনুল হাসান মতিন। অনুষ্ঠানে সূধীজন উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
