ক্রীড়া প্রতিবেদক : পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি থেকে ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও রাজস্ব জাহাঙ্গীর আলম এবং অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ শাহনেওয়াজ সালাম। অনুষ্ঠানের সার্বিক আয়োজন এবং ক্রীড়া অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর ডিসপ্লে ছিলো দৃষ্টিনন্দন ও নয়নকাড়া। নান বিষয়ভিত্তিক ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থী, অবিভাবক ও শিক্ষকদের মাঝে ১৬২ টি পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ ও বিশেষ অতিথি শাহনেওয়াজ সালাম। অভিভাবকবৃন্দ ও সূধীজন ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
