নিজস্ব প্রতিনিধি : সদর উপজেলার চরতারাপুরে ইউনিয়নে পুর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে ছররা গুলি ছোড়ার অভিযোগ, বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করা হয়েছে। গুলিতে ৪ জন গুরুত্বর আহত হাসপাতালে চিকিৎসা নিয়েছে। সোমবার রাতে চরতারাপুরের কোলচরি এলাকায় গুলাগুলি ও সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতরা হলেন চরতারাপুরের কোলচরী গ্রামের মরহুম রহমান প্রামানিকের ছেলে মোস্তফা প্রামাণিক ( ৪৫), হালিম শেখের ছেলে রিয়াজ শেখ ( ২২), তুয়াজ মৃধার ছেলে মিরাজ মৃধা (৩০), সোনাই মন্ডলের ছেলে নঈমুল মন্ডল (২৬)। অভিযুক্তরা হলো কোলচরী গ্রামের বাবু প্রামানিকের ছেলে সৈকত হাসান ফিরোজ, বিল্লাল প্রামানিকের ছেলে পারভেজ হোসেন, মরহুম ওসমান প্রামানিকের ছেলে বাকি বিল্লাহ। অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরের দিকে কোলচরী জামে মসজিদের বার্ষিক ইসলামী জালসার চাউল উত্তোলন নিয়ে স্থানীয়দের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে পরদিন রাত ৮ টার দিকে এলাকার সৈকত হাসান ফিরোজ, পারভেজ ও বাকি বিল্লাহর নেতৃত্বে অতর্কিত হামলা ও গুলি করে। এসময় রনি মন্ডল, মুক্তার মন্ডল, বাবু মন্ডলসহ বেশ কয়েকজনের বাড়িঘর ভাংচুর করে। এগিয়ে আসলে মোস্তফাকে রড দিয়ে বেধড়ক মারপিট করে মাথায় গুরুতর জখম করে। এরপর ছররা গুলিতে রিয়াজ, মিরাজ নাইমুল গুরুতর আহত হয়। সুজানগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াসিম খান বলেন, রোগী আমাদের এখানে ভর্তি হয়ে আছে। একজনের মাথায় ১৪ টি সেলাই দেওয়া হয়েছে। মুটামুটি এখন কিছুটা সুস্থ আছেন। তারপরও যদি অবস্থার অবনতি দেখি তাহলে রাজশাহী রেফার্ড করা হবে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনায় এখনো কোনপক্ষ লিখিত অভিযোগ দিছে কিনা জানা নাই। লিখিত অভিযোগ হাতে পেলে ব্যবস্থা নেওয়া যেত। তবে এলাকা এখন শান্ত রয়েছে। গুলির কোন ঘটনা ঘটেনি। তবে ককটেল ও ফটকা বোম ফুটানোর ঘটনা ঘটেছে। কয়েকজন সাংবাদিক ছাড়া কেউ গুলির ঘটনা বলতে পারেনি। এলাকা শহর থেকে ৩০ কিলো দুরে হওয়াতে জনবল সংকটে অনেক সময় কিছুটা বেগ পেতে হচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
