নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার আয়োজনে ৩ দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। উৎসবে ছাত্রশিবিরের বার্ষিক প্রকাশনাসহ নানান ধরনের সৃজনশীল শিক্ষা উপকরণ, ইসলামি সাহিত্য ও নান্দনিক বিভিন্ন প্রকাশনা সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শহীদ জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাষ্টার। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো: ইকবাল হোসাইন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গত দেড় যুগেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী অপশক্তি হাসিনা সরকারের শাসনব্যবস্থায় ছাত্রশিবিরকে তাদের সৃজনশীল প্রকাশনা সামগ্রী ছাত্র-ছাত্রীদের সামনে উপস্থাপন করতে দেয়নি। বিভিন্ন কায়দায় শিবিরের উপর মিথ্যা অপবাদ দেওয়া হতো। কোরআন স্টাডি ক্লাস থেকে আটক করে ইসলামীক বইগুলোকে বলা হতো জিহাদী বই। এদের সাংগঠনিক কর্মসূচিও করতে দেওয়া হয়নি। শত প্রতিকুলতার মধ্যে অতিবাহিত হওয়া শিবির এখন দেশের ছাত্র সমাজের কাছে আশা আকাঙ্খা, আস্থা ও আদর্শের নাম। এখন সময় এসেছে সাধারণ ছাত্র-ছাত্রীরা ছাত্রশিবির সম্পর্কে সঠিক ধারণা অর্জন করবে। উৎসবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনায় নিহত দুইজন শহীদ জাহিদুল ইসলাম ও মাহবুব হাসান নিলয় কর্ণার করা হয়েছে। আবার নারী শিক্ষার্থীদের জন্য পৃথক রিডিং কর্ণার করা হয়েছে। প্রকাশনার উদ্বোধনী কর্মসূচিতে ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার সভাপতি ফিরোজ হোসাইন, সেক্রেটারি গোলাম রহমান, পাবনা জেলা সভাপতি ইসরাইল হোসাইন শান্ত,পাবনা পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ইকরাম হোসাইন, পাবনা সাংস্কৃতিক সংসদের পরিচালক মনজিল হোসাইন, সাবেক শিবিরে নেতা আবু দাউদ, এডওয়ার্ড কলেজ শিবিরের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, সাবেক শিবির নেতা সিরাজুল ইসলাম, শহর শাখার দপ্তর সম্পাদক মোবাশি^র রহমানসহ অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
