স্টাফ রিপোর্টার : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানকে সামানে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পাবনা বন বিভাগের আয়োজনে গতকাল বুধবার বেলা ১১টায় এডওয়ার্ড কলেজের সুচিত্রা সেন ছাত্রী নিবাস চত্বরে বৃক্ষরোপণ করা হয়। প্রধান অতিথি থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল মিঞা। বৃক্ষরোপণ পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাবনা বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, প্রফেসর ড. শওকত আলী খান, প্রফেসর নুরুল আলম ও বনবিভাগের কর্মকর্তা ফিরোজ আহমেদ। বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হামিদ খান। উল্লেখ্য, এখানে বকুল, কাঁঠাল, সফেদা কৃষ্ণচূড়া, আমলকিসহ ২০টি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
