নিজস্ব প্রতিনিধি : জেলা ডেকোরেটর মালিক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল টেবুনিয়ার ইসলাম প্লাজায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম লালুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ডেকোরেটর ব্যবসার নানাবিধ অসুবিধা, প্রয়োজনীয় উপকরণের অস্বাভাবিক মূল্যসহ নানান বিষয়ে আলোচনা করা হয়। এই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকল মহলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা কামনা করা হয়। সম্মেলনে সকলের সর্বসম্মতিক্রমে আলহাজ¦ আব্দুল হান্নানকে সভাপতি, শহিদুল ইসলাম লালুকে সিনিয়র সহ সভাপতি, সৌমেন সাহা ভানুকে সাধারন সম্পাদক ও শহিদুল ইসলাম শহিদকে অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। একইসাথে আগামী এক সপ্তাহের ভেতরে উল্লেখিত নেতৃবৃন্দ সমিতির একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সম্মেলনে সমিতির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও সকল উপজেলা কমিটির সমিতির সভাপতি, সাধারন সম্পাদকবৃন্দ ও প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
