স্টাফ রিপোর্টার : চাটমোহর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজের আবাসিক শাখা সম্প্রসারণ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে অরবিট্ল লিংক শিক্ষা পরিবারের আয়োজনে মথুরাপুর ইউনিয়নের উথুলীতে আবাসিক শাখায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যক্ষ এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলী হায়দার সরদার, চাটমোহর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুর রহিম, অরবিট্ল আবাসিক শাখার অধ্যক্ষ সাইফুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আজিজুল হক, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম ও হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালন করেন অরবিট্ল লিংক স্কুলের ম্যাধমিক শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান সুজন। শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ আলতাফ হোসাইন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
