সুজানগর প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে আধুনীক পদ্ধতিতে ১৫০বিঘা জমিতে সমলয়ে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি প্রণোদনা কর্মসূূচির আওতায় উপজেলার বলরামপুর মাঠে ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, কৃষি প্রকৌশলী সুমন চন্দ্র কুন্ডু ও উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থপ্রতিম রায়। অনুষ্ঠান পরিচালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন। এর আগে প্রধান অতিথি রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে আধুনীক পদ্ধতিতে ওই মাঠে সমলয়ে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
