স্টাফ রিপোর্টার : চাটমোহর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আলীমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে পৌর সদরের কাজীপাড়া মহল্লার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আলীম উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মরহুম হযরত আলীর ছেলে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, চাটমোহরের গুনাইগাছা ইউনিয়নে একটি বিস্ফোরক মামলার আসামি ছিলেন আলীম। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরে পাবনা আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
