মাসুদ রানা : আটঘরিয়ার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল দিনভর বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মিনহাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালি। বিশেষ অতিথি ছিলেন দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সোনালী ব্যাংকের ম্যানেজার সাইফুল ইসলাম, আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক বাবুল আক্তার, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) কর্মকর্তা দেবব্রত চক্রবর্তী, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আছিম উদ্দিন, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, দেবোত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মোল্লা প্রমূখ। সার্বিক তত্বাবধায়নে ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন। ধারা বর্ণনায় ছিলেন সহকারী শিক্ষক মোনায়েন খান, শামীম আহমেদ, শামসুল ইসলাম ও আনোয়ার হোসেন। নানা ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতায় অসংখ্য শিক্ষার্থী অংশ নেন। অভিভাবকবৃন্দ ও এলাকার সূধীজন প্রতিযোগিতা উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
