স্টাফ রিপোর্টার : বেড়া উপজেলার আমিনপুর থানার সন্ন্যাসীবাধা ধোবাখোলা করনেশন উচ্চ বিদ্যালয় মাঠে ২৫০ জনের অধিক রোগীকে বিনামূল্য স্বাস্থ্য সেবা প্রদান করেছে মানব কল্যাণী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গিভ ফাউন্ডেশন। গত ২৪ জানুয়ারি শুক্রবার দিনভর অনুষ্ঠিত এটি ছিলো এলাকার সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য তৃতীয়বারের মতো আয়োজন করা স্বাস্থ্য ক্যাম্প বলে জানান গিভ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। স্বাস্থ্য ক্যাম্পে সেবা প্রদান করেন ডা: অমিত হাসান শুভ, ডা: নিয়াজ্জামান, ডা: জি এম রাকিব, ডা: নিশাত সুলতানা আখি, আবিদ হাসান নাদিত (সহ. ডা.), মেহজাবিন আক্তার (সহ. ডা.), সায়েদ হাসান (সহ. ডা.) ও জান্নাতুল হাফিজা আক্তার ইভা (সহ. ডা.)। ক্যাম্পে মেডিসিন, স্ত্রী রোগ, শিশু, চর্ম, যৌন, ডায়াবেটিস পরীক্ষা, ইউরিন পরীক্ষা, রক্তের গ্রুপ নির্নয় ও ইসিজি সেবা প্রদান করা হয় রোগীদের। গিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্থানীয় মানবপ্রেমী ব্যাক্তিব বর্তমান প্রবাসী হামিদুর রহমান বাবু ও সালমা খানমসহ তাদের উত্তরসুরি হিসেবে সামিদ রহমান এবং সামিহা রহমান ক্যাম্পের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে এর সার্বিক তত্বাবধায়ন করেন। দিনভর এ স্বাস্থ্য ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন শাহাদাত হোসেন, সিয়াম, নাদিত, দুলাল, রাজিব, সৌরভ, রাকিব, নিয়াল, সাব্বির। আমেরিকা থেকে এই ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন। উল্লেখ্য, গিফ ফাউন্ডেশনের উদ্যোগে বিণামূল্যে মেডিকেল ক্যাম্প, রক্ত দান, বৃক্ষরোপ, মসজিদ মাদ্রাসা এতিমখানা উন্নয়ন প্রকল্পসহ বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাড়ানোসহ মানবিক, সামাজিক, সেবামূলক এবং খেলাধুলাকে গুরুত্ব প্রদানের পাশাপাশি মাদক বিরোধী কর্মসূচি পালন করে থাকে। ইতোমধ্যেই গিভ ফাউন্ডেশনের নানামূখী মানব কল্যাণমূলক উদ্যোগ সূধীমহলে প্রশংসিত হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
