আইসিসি অনূর্ধ্ব-১৯ প্রমীলা বিশ^কাপের সুপার সিক্সে ভারতের কাছে একপেশে হার বরণ করেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৬৪ রান জড়ো করে বাংলাদেশ দল। জবাব দিতে নেমে মাত্র ৪৩ বলে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। কুয়ালালামপুরে ম্যাচ জুড়েই ছিল ভারতের দাপট। দলীয় রান দুই অঙ্কে যাওয়ার আগেই ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দলের পক্ষে দুই অঙ্কের দেখা পান অধিনায়ক সুমাইয়া আক্তার ও জান্নাতুল মাওয়া। সুমাইয়া ২৯ বলে ২১ ও মাওয়া ২০ বলে ১৪ রান করেন। সুমাইয়া ছিলেন অপরাজিত। তার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হাতে রেখে ৬৪ রান দাঁড়ায় দলীয় পুঁজি। ভারতের পক্ষে বৈষ্ণবী বিনোদ একাই শিকার করেন তিনটি উইকেট। জবাব দিতে নেমে বেগই পেতে হয়নি ভারতীয় দলকে। ৭.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় অভীষ্ট লক্ষ্যে। ওপেনার তৃষ্ণা গঙ্গাদি ৩১ বলে ৪০ রান করেন। সানিকা চাল্কে ১১ রান ও অধিনায়ক নিকি প্রসাদ ৫ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে আনিসা আক্তার সোবা ও হাবিবা ইসলাম পিঙ্কি উইকেট করে উইকেট পান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
