শেষ পর্যন্ত কেলেঙ্কারি হয়েই গেল। কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই বিপিএলের নিজেদের একাদশ ম্যাচে খেলতে নেমেছে দুর্বার রাজশাহী। ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বয়কট করেছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা, যে তালিকায় আছে বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটারের নাম। মোহাম্মদ হারিস, মার্ক দেয়াল, আফতাব আলম, রায়ান বার্লরা এদিন মাঠেই আসেননি। টস সেশনে অধিনায়ক তাসকিন আহমেদ অসহায় কণ্ঠে জানান, একাদশে ৪-৫টি পরিবর্তন এসেছে কারণ কোনো বিদেশি ক্রিকেটার নেই। প্রথমবার বিপিএলে অংশ নেওয়া দুর্বার রাজশাহী আসরের শুরু থেকেই একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে। ক্রিকেটারদের দেওয়া হয় সুনির্দিষ্ট কিট ব্যাগও। এমনকি শীতে কাঁপতে কাঁপতে অনুশীলনের সময় দেখা গেছে একেকজনের গায়ে একেক শীতের কাপড়। তবে সবচেয়ে বড় বিতর্ক হয় পারিশ্রমিক না দেওয়ার কারণে। বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক নিয়ে অসন্তুষ্ট হলেও এনামুল হক বিজয়ের পোস্ট করা এক সেলফিতে রাজশাহীর দেশি ক্রিকেটারদের মুখে হাসি দেখা গেছে। তাদের হাতে ছিল খাম। এদিকে ফ্র্যাঞ্চাইজিটির এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিসিবি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
