স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পবিত্র কোরআন খতম করা হয়েছে। গতকাল রোবার বাদ আসর আলহাজ¦ আহেদ আলী বিশ^াস পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনের উদ্যোগে এবং জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক সোলেমান হোসেনের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন মাওলানা নুর মোহাম্মদ। মাহফিলে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি একেএম মুসা, সাবেক যুগ্ম-সম্পাদক টুটুল বিশ^াস, আব্দুল হালিম সাজ্জাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হোসেন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটুসহ নেতাকর্মীরা ও এলাকার সাধারন মানুষ অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
