স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি প্রখ্যাত শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ^াসের আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পাবনায় কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বাংলাদেশ ঈদগাহ সংলগ্ন মাঠে এক অনুষ্ঠানে শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সহ সভাপতি কামাল সিদ্দিকী, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কমল শেখ টিটু, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, এবি ট্রাস্টের সদস্য ওয়ারেছ উদ্দিন, রেড ক্রিসেন্ট সোসাইটির সাঈদ মোহাম্মদ শামীম রহমান, আরিফ আহম্মেদ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
