গণতান্ত্রিক বিপ্লবী জোট পাবনা শাখার উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শনিবার বিকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জোটের পাবনা শাখার সমন্বয়কারী মজিবর রহমানের সভাপতিত্বে ও বাঙলাদেশ লেখক শিবিরের সম্পাদক মোমিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি ফয়জুল হাকিম, জাতীয় মুক্তি কাউন্সিল উত্তর অঞ্চল-৩ সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ কৃষক ও গ্রামীণ মজুর ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আমজাদ হোসেন, জাতীয় গণফ্রন্টের পাবনা সমন্বয়কারী হাসিবুর রহমান, জাতীয় কৃষক ও ক্ষেতমজুর সমিতির নেতা মাহতাব উদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের ওসমান গনি মুন প্রমূখ। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সাম্প্রতিক তৎপরতা সম্পর্কে সজাগ থাকার আহবান জানিয়ে ফয়জুল হাকিম বলেন শ্রমিক কৃষক জনগণের বৃহত্তর ঐক্য গঠন করে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম জোরদার করতে হবে। সাম্রাজ্যবাদী ভারত,মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত সকল অসম ও অধীনতামূলক চুক্তি বাতিলের দাবী জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের ভিত্তিসমূহ উচ্ছেদের লক্ষ্যে সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার উচ্ছেদে শ্রমজীবী জনগণের প্রতিরোধ সংগ্রামের উল্লেখ করে তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারকে জুলাই গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা জনগণ মেনে নেবে না। অভ্যুত্থানে আহতদের উপযুক্ত চিকিৎসা প্রদানে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
