পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অন্যায় করার আগে যাতে তোমাদের হাত কাপে । সিএসই বিভাগের ১৬তম ব্যাচের নবীনবরণ ও ১১তম ব্যাচের বিদায় অনুষ্ঠান গতকাল শনিবার সন্ধ্যায় বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. আব্দুর রহিম। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের মানবিক হওয়া এবং বাস্তবতাকে মেনে নিয়ে কাজ করতে হবে। আনন্দের সাথে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়া, বিশ^মানের প্রকৌশলী হয়ে দেশের সেবা, দেশকে ভালোকিছু দেওয়া এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে। টেকনোলজি ব্যাজড সমাজ গড়ে তুলতে হলে স্কিল ডেভেলপ করতে হবে। কর্মক্ষেত্রে শতভাগ সৎ থেকে কাজ করে যেতে হবে। এমনভাবে নিজেকে গড়ে তুলবে, যাতে কোনো অন্যায় করার আগে তোমাদের হাত কাপে। তোমরা উচ্চশিক্ষা গ্রহণ করছো এদেশের কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণের টাকায়, সেটা মাথায় রেখে নিজেকে তৈরি করা এবং দেশের মানুষের জন্য হৃদয় থেকে কাজ করে যেতে হবে। বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সন্ধ্যায় শুরু হয়ে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। (জনসংযোগ দপ্তর, পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
