স্টাফ রিপোর্টার : শহরের বাংলাদেশ ঈদগাহ সংলগ্ন পিপীলিকা মাঠে এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস অনুর্ধ-১৫ ব্যডমিন্টন প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। পিপীলিকার প্রতিষ্ঠাতা ও জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজি শাহ নেওয়াজ। ভার্চুয়ালি এর উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস। এছাড়াও অতিথি ছিলেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি ও পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, বিশিষ্ট সমাজ সেবক জহুরুল ইসলাম, সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রুহুল আমিন, পৌর বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও বাংলাদেশ ঈদগাহ ফিটনেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন, জাসাস পাবনা জেলা শাখার আহবায়ক খালেদ হোসেন পরাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও পিপীলিকার উপদেষ্টা মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও পিপীলিকার সদস্য কমল শেখ টিটু, পাবনা পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফ প্রামানিক, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হান্নান প্রামানিক, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সবুজ। সার্বিক তত্বাবধায়নে ছিলেন আকাশ ইসলাম, আরমান হুসাইন, সন্ধান, বাপ্পি, ইমন, সবুজ, জাহিদ ও তাদের দল। মাসব্যাপী শুরু হওয়া উক্ত প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ দিবেন বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের সাবেক প্রশিক্ষক ও খেলোয়ার এবং বাংলাদেশ আর্মি ব্যাডমিন্টন দলের সাবেক প্রশিক্ষক খোরশেদ আলম। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেনীর মানুষ অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
