মাসুদ রানা : আটঘরিয়ার একদন্ত ইউনিয়নের ম্যাক্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ শনিবার একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি তবিবুর রহমান ফরহাদ। প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপি’র আহবায়ক আতাউর রহমান রানা। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক ফজলুর রহমান খান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহিম। সার্বিক তত্বাবধায়নে ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল ইসলাম। উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর হোসেন আকু। উক্ত ক্রীড়ানুষ্ঠানে ধারা বর্ণনায় ছিলেন শিক্ষক মনির হোসেন, ফরিদা খাতুন, সুমি খাতুন। শিক্ষক রাখি খাতুন, জুলিয়া খাতুন, ফরিদা খাতুন, নিপা পারভিন, মাহফুজা আক্তার, মিতালি খাতুনসহ ছাত্র ছাত্রী, অভিভাবকবৃন্দ ও এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
