স্টাফ রিপোর্টার : আতাইকুলায় মিছিল করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন কাদের এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা আতাইকুলার শ্রীকোল বাজার থেকে মশাল মিছিল বের করে। মিছিলটি পরে শ্রীকোল ব্রিজের কাছে গিয়ে শেষ হয়। ঘটনার পর পুলিশ অভিযানে নামে। মধ্যরাতের পর থেকে শনিবার সকাল পর্যন্ত আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রলীগের ৫ নেতা কর্মীকে আটক করা হয়। আটককৃতরা হলো আতাইকুলা থানার দুবলিয়া ক্যাম্পপাড়া গ্রামের শাজাহান খানের ছেলে শাওন রেজা খান (৩২), নতুনপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে আমিরুল ইসলাম (৩১), শ্রীকোল গ্রামের মুনু ফকিরের ছেলে শহিদুল ইসলাম (৩১), একই গ্রামের মৃত জনাব আলীর ছেলে তপু রায়হান (৩৫), বিল্লাল মৃধার ছেলে শাকিল মৃধা (১৭)। ওসি সালাউদ্দিন কাদের জানান, শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
