নিজস্ব প্রতিনিধি : মালঞ্চি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউনুস প্রামানিকের ছেলে মানিকুর রহমান মানিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল সকাল ১১ টায় শহরতলীর সিংগা বাইপাস সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মালঞ্চি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউনুস প্রামানিক, স্থানীয় ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান খাইরুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন, সাবেক সাধারন সম্পাদক রনি হোসেন, বিএনপি নেতা ফরিদ শেখ, আল আমিন পাপ্পু, মিঠু হাসান প্রমূখ। বিক্ষোভকারীরা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে পাবনা-ঈশ^রদী বাইপাস সড়ক অবরোধ করে রাখে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচীর ঘোষণা দেন। পরে প্রশাসনের আশ^াসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
