নিজস্ব প্রতিনিধি : জেলা অটোটেম্পো অটোরিক্সা ও ট্যাক্সী মালিক সমিতির নির্বাচনী বিশেষ সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা অটোটেম্পো অটোরিক্সা ও ট্যাক্সী মালিক সমিতির সভাপতি আব্বাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন, বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, ব্যবসায়ী অপেল। সভার সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর প্রতিনিধি গোলাম মোস্তফা। আরও বক্তব্য দেন সংগঠনের অর্থ সম্পাদক আব্দুল্লাহেল কাফী খান কাফী, সড়ক সম্পাদক জাহাঙ্গীর আলম (এনাই), সাধারণ সম্পাদক এহসান আলী বিশ^াস, সহঃ সাধারণ সম্পাদক বরাত হোসেন। নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন, জেলা অটোটেম্পো অটোরিক্সা ও ট্যাক্সী মালিক সমিতি সদস্য সুভাভ দেব, নির্বাচন পরিচালনা কমিটি ও জেলা অটোটেম্পো অটোরিক্সা ও ট্যাক্সী মালিক সমিতির সদস্য ইমদাদুল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
