স্টাফ রিপোর্টার : উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গতকাল সকালে স্কুল ক্যা¤পাসে জাতীয় পতাকা উত্তোলন ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের পাবনা প্লান্ট এর পরিচালক আব্দুল খালেক। স্কুলের পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল খতিব শাহনাজ সুলতানা। প্রতিযোগিতার মশাল প্রজ্জলন করেন পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন। এ সময় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক আবু তাহের, স্কয়ার ফার্মার ডেপুটি জেনারেল ম্যানেজার খায়রুল আলম, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ফ্যাক্টরী ম্যানেজার আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মির্জা, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির ইঞ্জিনিয়ার সোহেল রানা, অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলমসহ স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার শুরুতেই ছিল শিক্ষার্থীদের মনোমুগ্ধকর মার্চ পাস এবং ডিসপ্লে। পরে দৌড়, হাই জা¤প, লং জা¤প, যেমন খুশি তেমন সাজোসহ ৩৪ টি ইভেন্টে স্কুলের ৩শ প্রতিযোগী অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
