সুজানগর প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের ভবানীপুর (সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন) গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমান সুমনের বসতবাড়ীর নিরাপত্তা বেড়া ও গেট (টিনের) ভেঙে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। গত শুক্রবার সন্ধ্যা রাতে ওই ঘটনা ঘটে।
জানা যায়, গত ৩বছর আগে উক্ত মোস্তাফিজুর রহমান সুমন সুজানগর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন ভবানীপুর মৌজায় জায়গা কিনে বাড়ী করেন। আর ওই বাড়ীর করার পর থেকেই অজ্ঞাত কারণে তার নিকট আত্মীয় পাবনা সদর উপজেলার কামারডাঙ্গা গ্রামের মোঃ হুমায়ুন কবির কমলসহ আরো আত্মীয়স্বজনের সাথে বিরোধ দেখা দেয়। বেশ কিছুদিন হলো একই কারণে উক্ত কমল ভবানীপুর গ্রামের রহমত আলী শেখের বাড়ীতে অবস্থান করে তাকে দেখে নেওয়ার হুমকী দিয়ে আসছিল। মোস্তাফিজুর রহমান সুমনের অভিযোগ এরই জের ধরে শুক্রবার সন্ধ্যা রাতে উক্ত কমলসহ ৫/৭জন দুষ্কৃতিকারী ফিল্মি স্টাইলে তার ওই বসতবাড়ীর নিরাপত্তা বেড়া ও গেট ভেঙে ভ্যানে করে নিয়ে যায়। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা বলেন অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
