পাবিপ্রবি প্রতিনিধি : রাজনীতি মুক্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থীকে হলের রুমে ঢুকে মারধর করার অভিযোগ উঠেছে বিশ^বিদ্যালয় ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫২৬ নাম্বার রুমে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রদল কর্মীরা হলেন সৈকত, শিহাব, ইমন, ওমর ফারুক, জাকির। এরা সকলেই বিশ^বিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক একরামুল হক লিমনের অনুসারী। ভুক্তভোগী শিক্ষার্থী হলেন মুরাদ হাসান, তিনি পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী মুরাদ হাসান জানান, অভিযুক্ত ছাত্রদল কর্মী ওমর ফারুক আর তিনি ৫২৬ রুমে থাকেন। ওমর ফারুক মাঝেমধ্যেই তার সাথে ঝামেলা করতো। তিনদিন আগে রুমে দরজা খোলা নিয়ে মুরাদের সাথে ওমর ফারুকের কথাকাটি হয়। এই ঘটনা ওমর ফারুক তার বন্ধু শিহাবকে জানান। বৃহস্পতিবার রাত তিনটার দিকে ওমর ফারুক মুরাদকে ঘুম থেকে তুলে নাক ঢাকার জন্য বকাঝকা করেন এবং তাদের মধ্যে কাটাকাটি হয়। এরপর শুক্রবার জুম্মার নামাজ পড়ে শিহাব মুরাদকে হলের ছাদে ঢেকে নিয়ে ওমরা ফারুকের সাথে ঝামেলা না করার জন্য হুশিয়ার করেন। হলের ছাদ থেকে মুরাদ রুমে গেলে ওমর ফারুক রুমে শিহাব, সৈকত, ইমন, জাকিরসহ কয়েকজনকে ডেকে আনেন। এরপর তারা মুরাদকে কিল, ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে রুমের ব্যাট নিয়ে মুরাদকে মারতে গেলে মুরাদের রুমমেটরা তাদের বাঁধা দেন। এরপর ছাত্রদলের ঐ কর্মীরা রুম ত্যাগ করেন। মুরাদকে মারধরের পর অন্য রুমের শিক্ষার্থীরা মুরাদের রুমে আসেন। এরপর তারা মুরাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়। মুরাদকে হাসপাতালে নিয়ে যাওয়া পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, মুরাদকে এলোপাতাড়ি মারধর করা হয়েছে। এর ফলে ওর বাম চোখ আঘাতপ্রাপ্ত হয়। ডাক্তার ওকে দেখে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। অভিযুক্ত শিক্ষার্থী ওমর ফারুকের কাছে বিষয়টি জানার জন্য ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। আরেক অভিযুক্ত শিক্ষার্থী শিহাব বলেন, আমি মারধরের সাথে জড়িত ছিলাম না। আমি ওর ঝামেলা মেটাতে রুমে গিয়েছিলাম।’ অভিযুক্ত আরেক শিক্ষার্থী ইমন বলেন, আমি ঘটনায় জড়িত ছিলাম না। আমি মারধরের সময় রুমে ছিলাম। শিহাব, সৈকত, ওমর ফারুকসহ মারধর করে। এ বিষয়ে বিশ^বিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক একরামুল হক লিমন বলেন, আমাদের দল থেকে কোথাও কোন ঝামেলা করার নির্দেশনা নাই। কারো ব্যক্তির দায় সংগঠন নিবেনা। প্রশাসন ওদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়ে ব্যবস্থা নিলে আমাদের কেনো ধরনের আপত্তি থাকবেনা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
