স্টাফ রিপোর্টার : ঈশ^রদীতে খেজুরের রস পান করে একই পরিবারের শিশু ও নারীসহ পাঁচজন অসুস্থ হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থতরা হলেন আয়েশা খাতুন (৫৫), শিল্পী খাতুন (২৮), প্রিয়া খাতুন (২৬), ইফাত রহমান (১২), আবরার আদিব (৬)। এদের মাঝে বরামপুর গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী ও তিন সন্তান এবং ভাইয়ের স্ত্রী। উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া- বরামপুর গ্রামের বাসিন্দা তারা। ইদ্রিস আলী জানান, ১৯ জানুয়ারি সকালে পরিবার সবাই খেজুরের রস পান করে। পরে রাত সাড়ে ১০টার দিকে প্রথমে ২ জনের বমি, বার বার পাতলা পায়খানা এবং কাঁপুনি দিয়ে জ¦র-সর্দি-কাশি শুরু হয়। রাত ১টার দিকে অন্য তিনজনেরও একই উপসর্গ দেখা দেয়। ২০ জানুয়ারি ভোরে আক্রান্তদের ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে স্যালাইন দেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি বলেন,আক্রান্তদের খেজুরের রস থেকে ফুড পয়েজনিং হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সঞ্জিব বণিক বলেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে জ¦র, সর্দি, কাশি, শ^াসকষ্টের সঙ্গে বমি ও পাতলা পায়খানাও হতে পারে। তবে ঢাকা থেকে রক্ত পরীক্ষা ছাড়া বলা যাবে না যে তারা নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিলো কিনা। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
