নিজস্ব প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সাঁথিয়ায়। স্থানীয় যুবদলের সাবেক আহবায়ক শাহিন মল্লিকের নেতৃত্বে বুধবার বিকালে মোট সাইকেলযোগে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহনে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপজেলার প্রধান প্রধান সড়কে ২ শতাধিক মটরসাইকেল যোগে নেতাকর্মীরা প্রদক্ষিণ করে। পরে উপজেলার সিএনন্ডবি গোল চত্বরে আলোচনা সভা করা হয়। সভায় যুবদলের সাবেক আহবায়ক শাহিন মল্লিকের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব লিখন মোল্লা, করমজা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নুল আবেদিন মানিক প্রমূখ। নেতাকর্মীরা তাদের বক্তব্যে ঐক্যবদ্ধ থেকে বিএনপির রাজনীতিকে তৃণমূলে সুসংগঠিত করার প্রত্যয় ব্যাক্ত করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
