স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেছেন, পাবনা প্রেসক্লাব তার অতীত ঐতিহ্যে সমৃদ্ধ। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ও মানুষের কল্যাণে এখানকার সাংবাদিকেরা পেশাগত সুনামের পাশাপাশি নিজেদের গঠনমূলক ভূমিকা রেখেছে। পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে জনগনের পাশে সুখে দুখে তাদের অবস্থান ছিলো উল্লেখ করবার মতো। দেশজুড়ে আলাদা একটি পরিচয়ের জায়গা সৃষ্টি করতে সামর্থ্য এই ক্লাবের সুনামকে আগামী দিনেও ধরে রাখতে হবে। সাংবাদিকেরা তাদের নিজ নিজ পরিসর থেকে জেলা প্রশাসনকে তাদের সহযোগিতা অব্যাহত রেখেছেন। জেলা প্রশাসন সাংবাদিকদের গঠনমূলক ন্যায়ত যে কোনো আলোচনা ও সমালোচনা গ্রহন করে নিজেদের কার্যক্রমকে আরো সমৃদ্ধ করবে। শুধু তাই নয়, সাংবাদিকদের যে কোনো ধরনের দরকারে প্রশাসনের সহযোগিতার ধারা অব্যাহত থাকবে। জেলা প্রশাসন ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা সমাজকে আলোকিত করবো এবং আগামী প্রজন্মের জন্য কল্যাণমূখী কাজ করে যাবো। গতকাল সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের এক সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসক এসব কথা বলেন। পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতীন খান। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
