আটঘরিয়া প্রতিনিধি : বাংলাদেশ স্কাউট আটঘরিয়া উপজেলার ৯ম ত্রি-বার্ষিক সাধারণ সভা গতকাল উপজেলা মসজিদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলামের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলামকে সভাপতি ও ইয়াছিন আলীকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তব্য দেন সাবেক ডিআরসি বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের এ এল টি মির্জা আলী নাসির, সদস্য এ্যাডহক কমিটি স্কাউট রাজশাহী অঞ্চলের মোহাম্মদ নওশাদ আলী এলটি, স্কাউট রাজশাহী অঞ্চলের (পাবনা ও সিরাজগঞ্জ) জামাল উদ্দিন, আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন, পারখিদির মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব হোসেন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, প্রধান শিক্ষক রইচ উদ্দিন। শ্রীকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মনি, সরাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মুর্শিদ আলম, সহকারী শিক্ষক সোহেল রানা, তারেক হোসেন। সভা পরিচালনা করেন সিনিয়র শিক্ষক ফারুক হোসেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন কমিশনার মাহতাব উদ্দিন, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, ক্যাশিয়ার মাকসুদুর রহমান প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
