স্টাফ রিপোর্টার : জেলার পাশর্^বতী নাটোরের লালপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ৩ কিশোর বন্ধু নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা বারোটার দিকে উপজেলার সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেনের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতনের ছেলে স্বপন (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)। লালপুর ওয়ালীয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র দাস ও স্থানীয়রা জানান, তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেল করে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক উপজেলার ওয়ালিয়া থেকে গ্রামীণ সড়ক হয়ে কদিমচিলান যাচ্ছিল। সেকচিলান এলাকায় স্থানীয় আমিরুলের আমবাগানের সামনে পাকা রাস্তায় ট্রাকের সাথে মুখোমুখি মোটরসাইকেলের সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান নিহত হন। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়। একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

