বিশেষ প্রতিনিধি : সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত না হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করা উচিত নয়। তাই সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করতে সরকারের কাছে সুপারিশ করবে গণমাধ্যম সংস্কার কমিশন। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে, তা প্রতিষ্ঠানকে মোকাবেলা করাসহ সাংবাদিকদের নিরাপত্তায় যথাযথ সুরক্ষা সামগ্রীও প্রতিষ্ঠানকেই সরবরাহ করতে হবে। একইসাথে সাংবাদিকদের ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেনের বিষয়ে তদন্ত হবে জানিয়ে, জুলাই অভ্যুত্থানে আহত সাংবাদিকদের এখনও চিকিৎসা সহায়তা না পাওয়ার বিষয়কে বিস্ময়কর বলে মন্তব্য করেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় পাবনা থেকে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, প্রেসক্লাবের সহ সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, কল্যাণ সম্পাদক কলিট তালুকদার, সাবেক অর্থ সম্পাদক ড. নরেশ মধু, সাংবাদিক মাহফুজ আলম ও সুশান্ত সরকার অংশ নেন। সভায় গণমাধ্যম সংস্কারে কমিশনকে বিভিন্ন পরামর্শ দেন বিভাগের গণমাধ্যমকর্মীরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

