সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের মুসলিম উম্মার বহুকাঙ্খিত অত্যাধুনীক মডেল মসজিদ আগামী ১৬জানুয়ারী উদ্বোধন হতে যাচ্ছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান মসজিদটির নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন করেছেন। বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে উপজেলা পরিষদের অভ্যন্তরে দৃষ্টিনন্দন তথা অত্যাধুনীক এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত তিন তলা বিশিষ্ট অত্যাধুনীক এই মসজিদটিতে এক সাথে প্রায় এক হাজার নারী-পুরুষ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি মসজিদটিতে ইসলামিক লাইব্রেরী, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, নারী মুসল্লিদের পৃথক পৃথকভাবে ওযু ও নামাজ আদায়ের ব্যবস্থা, হজ্বযাত্রীদের নিবন্ধনসহ প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র এবং দেশি-বিদেশী মুসল্লিদের আবাসন সুবিধাসহ আরো বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। আগামী ১৬জানুয়ারী সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে দেশের ৫০টি মডেল মসজিদের ন্যায় এ মসজিদটিও ভার্চুয়ালি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। তিনি আরো জানান, মসজিদটি ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত হলেও উপজেলা প্রশাসন এর যথাযথ মর্যাদা রক্ষা তথা মুসল্লিদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যাপারে ভূমিকা রাখবে। এদিকে উপজেলার সর্ববৃহৎ, ব্যয়বহুল, দৃষ্টিনন্দন এবং অত্যাধুনীক এই মসজিদটি উদ্বোধনকে ঘিরে উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে উৎসবের আমেজ বইছে। অনেকেই উদ্বোধনী দিনে মসজিদটিতে নামাজ আদায় করার ইচ্ছা পোষণ করেছেন। অনেকে আবার উদ্বোধনের আগেই মসজিদটি এক নজর দেখতে উপজেলা পরিষদে ছুটে আসছেন। স্থানীয় মুসল্লি আব্দুস সাত্তার মাস্টার বলেন মসজিদটিতে রয়েছে আধুনীক সুযোগ-সুবিধা। তাছাড়া মসজিদটি উপজেলা পরিষদের অভ্যন্তরে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। সেকারণে মসজিদটিতে প্রতি শুক্রবার জুম্মার নামাজসহ ওয়াক্তিয়া নামাজ আদায়েও ব্যাপক মুসল্লি সমাগম হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
