স্টাফ রিপোর্টার : কথাসাহিত্যিক ও সাবেক সচিব ফয়জুল ইসলাম সুমন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…… রাজিউন)। গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফয়জুল ইসলাম সুমন পাবনার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষা সৈনিক প্রয়াত অধ্যক্ষ ফখরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র এবং রেল মন্ত্রনালয়ের সচিব ফাহিমুল ইসলাম শোভনের বড় ভাই। সুমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লেখকের বোন অধ্যাপক ডা. ফারহানা নীলা। নীলা জানান, তিনি ক্যান্সারের সার্জারির পর আইসিইউতে ছিলেন। ফয়জুল ইসলাম সুমন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে সম্প্রতি তিনি অবসরপুর্ব (পিআরএল) ছুটিতে যান। ফয়জুল ইসলাম সুমন মা, স্ত্রী, ২ ছেলে, ২ বোন এবং ১ ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) বাদ যোহর রাজধানীর মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে জানাজা শেষে তাঁকে আজিমপুর গোরস্থানে বাবার কবরে দাফন করা হবে। কথাসাহিত্যিক সুমনের জন্ম ১৯৬৩ সালের ২৪ নভেম্বর, ঢাকার সিদ্ধেশ^রীতে। তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়েছেন পাবনা জিলা স্কুল ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে। পরে রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করেন। এছাড়া উচ্চতর পর্যায়ে পড়েছেন রাজশাহী বিশ^বিদ্যালয়, উইলিয়ামস কলেজ ও সিয়েনা বিশ^বিদ্যালয়ে। তিনি দীর্ঘদিন বেসরকারি, সরকারি ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। সাসেক্স বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ভিজিটিং রিসার্চ ফেলো ছিলেন তিনি। তার প্রথম গল্পগ্রন্থ ‘নক্ষত্রের ঘোড়া’ প্রকাশিত হয় ১৯৯৮ সালে। ২০১৬ সালে প্রকাশিত হয় আলোচিত গল্পগ্রন্থ ‘খোয়াজ খিজিরের সিন্দুক’, যা প্রথম আলো বর্ষসেরা বই ১৪২২ হিসেবে মনোনীত হয়। এছাড়া তাঁর গল্পগ্রন্থের মধ্যে রয়েছে ঘুমতৃঞ্চা, নীলক্ষেত কেন যাই, জমিন ও আয়না। একটিমাত্র উপন্যাস লিখেছেন তিনি যার নাম বয়েজ স্কুল ব্যান্ড। তাঁর গল্পসংগ্রহ ১ ও ২ প্রকাশ করেছে চৈতন্য। মরহুম সুমনের ভাই রেল সচিব শোভন এবং বোন নীলাও বিশিষ্ট কবি। ফয়জুল ইসলাম সুমনের মৃত্যুতে পাবনায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের বর্তমান সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন ও প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ছিফাত রহমান সনম গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

