স্টাফ রিপোর্টার : শহরের সর্বমহলে পরিচিতমুখ ভিডিও ক্যামেরাম্যান শফিউল আজম বাবু গতকাল সন্ধ্যায় বাংলাবাজারের হাউসিপাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫১ বছর। তিনি শহরের দিলালপুরস্থ পুরাতন টেকনিক্যালের সন্নিকটের বাসিন্দা পুলিশের অবসরনপ্রাপ্ত দারোগা মরহুম মো. শামসুদ্দিনের ছেলে। তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ ভাই, ১ বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাবু শহরের শাহ আলম মাকের্টের ফেয়ার ভিডিওসহ বেশ কয়েকটি ভিডিও এর দোকানের সাথে সম্পৃক্ত ছিলেন। আজ সকাল নয়টায় বাংলাবাজারের হাউসি পাড়া জামে মসজিদে প্রথম জানাজা এবং সকাল দশটায় কাচারীপাড়া জামে মসজিদে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সকলকে নামাজে জানাজায় শরিক হতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এবং সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। এদিকে ক্যামেরাম্যান বাবুর মৃত্যুতে ক্যামেরা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন পাবনার পক্ষ থেকে সভাপতি জিয়াউল হক রিপন ও সাধারন সম্পাদক মিজান তানজিলসহ ক্যামেরাপার্সনবৃন্দ, পাবনাস্থ ভিডিও ক্যামেরাম্যান এ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

