স্টাফ রিপোর্টার : দূরারোগ্য ক্যান্সার ও কিডনী রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন পাবনা সদরের দক্ষিন চর আশুতোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান আসাদ (৩৭) গত ১৯ জানুয়ারি দিবাগত রাত ১১ টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ বছর বয়েসী শিশু সন্তান, পিতা মাতা, ১ ভাই, ৫ বোনসহ আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সদর উপজেলার দক্ষিন চর আশুতোষপুর (মন্ডলপাড়া) গ্রামের তোয়াজ উদ্দিন প্রামানিকের ছোট ছেলে এবং চর ভাঁড়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমুল হকের ভাগ্নে আসাদুজ্জামান আসাদ ২০১৬ সালে সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম আসাদের খাদ্যনালীতে ক্যান্সার ও ২টা কিডনী বিকল হয়েছে বলে ৩ মাস আগে সনাক্ত হয়। তার কিডনী ডায়ালাইসিস চলছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার প্রস্তুুত চলছিল। মরহুমের নামাজে জানাজা গতকাল সোমবার বাদ যোহর দক্ষিন চর আশুতোষপুর (মন্ডলপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তার মরদেহ বলরামপুর গোরস্থানে দাফন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

