মাসুদ রানা : বিজ্ঞান করবো জয় সেরা হবো বিশ^ময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে আটঘরিয়া উপজেলায় ৪৬তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে ২০ জানুয়ারি সোমবার উপজেলা অডিটরিয়ামে দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মুস্তারি, উপজেলা প্রকৌশলী বাকি বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, কৃষি অফিসার সজীব আল মারুফ, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, নির্বাচন কর্মকর্তা রোকসানা পারভীন, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নূর মোহাম্মদ,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

