পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে যেসব শিক্ষক ‘এটিএফ সাব-প্রজেক্ট-এর জন্য প্রপোজাল জমা দিয়েছেন, তাদের জন্য ওয়ার্কশপ অন ফাইনানশিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিপেয়ারিং বাজেট আন্ডার এটিএফ সাব-প্রজেক্ট বিষয়ে এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। কর্মশালাটি রিসোর্স পারসন হিসেবে পরিচালনা করেন পাবিপ্রবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা খুবই জরুরি। এ সম্পর্কে আমি যতটুকু জানি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। গবেষণার বিষয়ে আপনাদের ইচ্ছা ও আগ্রহ বাড়াতে হবে এবং এ বিষয়ে যেকোনো ধরনের সাপোর্ট নিয়ম অনুযায়ী বিশ^বিদ্যালয় থেকে করা হবে।” কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এই প্রজেক্টের বিষয়ে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ^াস দেন। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা এবং সহযোগিতায় ছিলেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. নূর আলম। আইকিউএসি’র উদ্যোগে ৫টি অনুষদ থেকে যেসব শিক্ষক প্রপোজাল শিরোনাম জমা দিয়েছেন, তারা কর্মশালায় অংশগ্রহণ করেন। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। কর্মশালাটি বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত “হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)” প্রজেক্টের আওতায় এটিএফ একটি সাব-প্রজেক্ট। এই প্রজেক্টে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ আছে। সরকারি ও বেসরকারি বিশ^বিদ্যালয়গুলোর গবেষণার জন্য ১ হাজার ২’শ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে বিশ^বিদ্যালয়গুলোর থেকে প্রজেক্ট প্রপোজাল অনলাইন ও অফলাইনে বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনে জমা দিতে হবে। (জনসংযোগ দপ্তর, পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

