স্টাফ রিপোর্টার : শহরের সোনালী ব্যাংকের পাশে আল মনসুর সুপার মার্কেটে অবস্থিত রুমা ষ্টেশনারী নামের বিকাশের দোকানে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। শহরের স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীসহ অনেক মানুষের কাছেই এটি খোকা মামার দোকান হিসেবে পরিচিত। দোকানটির মালিক সদালাপী বিনয়ী নাজিম উদ্দিন সরদার খোকা। তিনি এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন গত ১১ জানুয়ারি সকাল পৌনে আটটার দিকে তিনি দোকানে এসে একটি ব্যাগ রেখে পাশে সাইকেলে তারা দিতে যান। ফিরেই দেখেন ব্যাগটি আর নেই। ব্যাগটির ভেতরে নগদ দেড় লাখ টাকা, ১ টি নোকিয়া বাটন ফোন, ২ টি স্মার্ট ফোন যার মুল্য ৩০ হাজার টাকা এবং দুটি হিসাবের খাতা ছিলো। মাত্র ৮ থেকে ১০ মিনিটের ভেতরেই চোর বা চোরের দল ব্যাগটি নিয়ে সটকে পড়েছে। অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগটি আর পাওয়া যায়নি। এদিকে এর আগে গত বছরের ৪ ডিসেম্বর রাতে শহরের কাঁলাচাদপাড়া থেকে স্যামসং ব্রান্ডের একটি এন্ড্রুয়েড ফোন হারিয়ে যায়, সে সময় তিনি সদর থানায় জিডি করেছিলেন। উল্লেখ্য, ব্যবসায়ী নাজিম উদ্দিন সরদার খোকা শহরের কালাচাঁদপাড়ার আব্দুর রউফ সরদারের ছেলে। তিনি পুলিশ প্রশাসনের কাছে এই চুরির ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে বীনিতভাবে অনুরোধ জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
