স্টাফ রিপোর্টার : আদিবাসী ছাত্র-জনতার সভার এনসিটিবি ভবন ঘেরাও শান্তিপূর্ণ কর্মসূচিতে স্টুডেন্ট ফর এভারেন্টি নামক উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে মানববন্ধন কর্মসূচি প্রদর্শণ করেছে জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখা। গতকাল দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি আশিক চন্দ্র বানিয়াস, সাধারণ সম্পাদক চন্ডি কুমার বাগদি, আদিবাসী ছাত্র পরিষদ পাবনা জেলা শাখার আহবায়ক অপূর্ব শিং, সাবেক সভাপতি হিতেন টপ্য প্রমূখ। বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবি পেশ করে বলেন, আদি সৃষ্টি লগ্ন থেকেই আদিবাসীদের সংগ্রামী ভূমিকা ছিল আছে এবং থাকবে। সেই সাথে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আর ছাত্র জনতার ওপর হামলার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। অন্যথায় আদিবাসীরা তাদের অবস্থান থেকে আন্দোলন গড়ে তুলবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

