জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসামের সাথে পাবনা জেলা রি´া-ভ্যান শ্রমিক ইউনিয়ন এর অর্ন্তগত পাবনা সদর থানা অনুমোদিত রাত্রিকালীন রিক্সা চালকদের এক প্রীতি মত বিনিময় সভা ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসককে রাত্রিকালীন ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান বাকী বিল্লাহ ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া রাত্রিকালীন ইউনিটের প্রধান শুকুর আলী ও সাবেক জেলা কমিটির সমাজ কল্যাণ সম্পাদক চালক আজিবর মোল্লা রাত্রিকালীন রিক্সা চলাচলের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিটের আহ্বায়ক পাভেল হাসান জাহাঙ্গীর ইউস্থিত থেকে জেলা প্রশাসকের সুস্বাস্থ্য কামনা করেন। সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে উপস্থিত রিক্সা চালকদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে যাত্রী সাধারণকে নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেবার আহবান জানান। রাত্রিকালীন রিক্সা চালকদের জন্যে অনতিবিলম্বে একটি নিরাপদ ছাউনি নির্মাণ করে দেবেন বলে উপস্থিত চালকদের তিনি আস্বস্ত করেন। পাশাপাশি শ্রমিকদের জন্যে জেলা প্রশাসকের সহযোগিতার হাত সব সময়েই প্রসারিত থাকবে বলে জানান। পরে তিনি উপস্থিত সকল চালকদের সাথে পৃথক পৃথক ভাবে পরিচিত হন জেলা প্রশাসক। উপস্থিত শ্রমিকরা জেলা প্রশাসকের প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

