স্টাফ রিপোর্টার : মায়ের নামাজে জানাজায় অংশ নিতে ১২ ঘন্টার প্যারোলে মুক্তি পেয়ে কড়া পুলিশ পাহাড়ায় পাবনাতে গতকাল রাতে পাবনা আসেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেত এড. শামছুর রহমান শিমুল বিশ^াস। কুঠিপাড়ার মরহুম হাকিম বিশ্বাসের স্ত্রী ও শিমুল বিশ্বাসের ছোটো মা খোদেজা বিশ^াস ৭৭ বছর বয়সে বুধবার দিবাগত রাত আড়াইটেয় কুঠিপাড়াস্থ নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে……রাজেউন)। মায়ের নামাজে জানাজায় অংশ নেওয়ার জন্য শিমুল বিশ^াসের পক্ষ থেকে তার আইনজীবী প্যারোলে মুক্তির জন্য আবেদন জানালে ঢাকার জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান তাকে ১২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেন এবং উল্লেখিত সময়ের মধ্যেই তাকে ফের ঢাকার কেরানীগঞ্জ কারাগারে প্রেরণের জন্য কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ব্যাপক পুলিশি পাহাড়ায় জননেতা শিমুল বিশ^াস পাবনাতে পৌছে রাত সাড়ে এগারোটায় তার ছোটো মায়ের মুখটা দেখেন, এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। স্বজন ও নেতাকর্মীদের কান্নায় ভারি হয়ে ওঠে পরিবেশ। সকল রাজনৈতিক দলের নেতাকর্মীসহ অসংখ্য মানুষ এই শীতের রাতেও কুঠিপাড়াস্থ আলহাজ¦ আহেদ আলী বিশ^াস কলেজ মাঠে শরিক হন মরহুমার নামাজে জানাজায়। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে শিমুল বিশ^াসের মায়ের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলা ট্রাক চালক ইউনিয়ন, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, রিকশা শ্রমিক ইউনিয়ন গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দৈনিক ইছামতি পরিবার শিমুল বিশ^াসের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
