আটঘরিয়া প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে আটঘরিয়ায়। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার সন্ধ্যায় উপজেলা যুবদলের আয়োজনে দেবোত্তর ইউনিয়নের সিংহরিয়া গণির বটতলা ৯ নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির নেতা সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপির নেতা আব্দুল মালেক মোল্লা। অন্যদের মধ্যে উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল বারিক, ৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফি, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম রবি, যুবদলের যুগ্ন আহবায়ক ভিপি আব্দুল বারীক, যুবদল নেতা আরিফ, নুরন্নবী, ইউনিয়ন বিএনপি সদস্য আমিনুদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, যুবদল নেতা আবু সাঈদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

