মাসুদ রানা : আটঘরিয়ার মতিগাছা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভূক্তভোগী পরিবার। বুধবার দিবাগত রাতে সোয়া বারোটার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, দেবোত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামের মরহুম মফিজুল রহমান শেখের স্ত্রী জামেলা খাতুনের সাথে একই এলাকার মরহুম জয়েন প্রামানিকের ছেলে তফিজ গং এর সাথে দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে জমির জমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন রাতে তফিজ উদ্দিন, সিদ্দিক, চাঁদ আলী, রফিজালসহ ৩০ থেকে ৪০ জন মুখোশ পড়ে লাঠিশোঠা ধারালো অস্ত্র, জি আই পাই, দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মুক্তার হোসেন ঠান্ঠু, মনজুরুল ইসলাম মঞ্জু ও মুকুল হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর, শোকেস, ওয়ারড্রব, স্টিলের আলমারি দরজার জানালা ব্যাপক ভাংচুর করে ১৩ থেকে ১৪ ভরি স্বর্ণ, নগদ টাকাসহ কাপড় চোপড়, গরু, ছাগল, হাঁস মুরগী লুটপাট করে নিয়ে যায়। মুক্তার হোসেন ঠান্টু ও তার স্ত্রী জানান, তফিজ গং ওই দিন রাতে তারা নিজেদের খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়ে জনমনে আতংক সৃষ্টি করে ফেলে। ঠিক রাত বারোটা থেকে সোয়া বারোটার দিকে আফতাব হোসেন নামক এক ব্যাক্তির ফোনে আমার কাছে ১ লাখ টাকা দাবি করে। ১ লাখ টাকা না দিলে তোর বাড়ি ঘর ভাংচুর লুটপাটসহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হুমকি দেয়। তার দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে মুহূর্তের মধ্যে ৩০ থেকে ৪০ জনের অস্ত্রধারি দলবল নিয়ে এ ঘটনা ঘটায়। ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতার মাঝে দিনাতিপাত করছে। এ ঘটনায় আটঘরিয়া থানার একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

