স্টাফ রিপোর্টার : ঈশ^রদীতে রিকশাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি আনোয়ার উদ্দিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ জানুয়ারি) বিকেলে ও বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোরে আলাদা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তবে যে পিস্তল দিয়ে মামুনকে গুলি করে হত্যা করেছিলেন আনোয়ার, সেই অস্ত্রটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ঈশ^রদী পৌরসভার শৈলপাড়া বারো কোয়ার্টার মহল্লার মৃত নুর উদ্দিনের ছেলে আনোয়ার উদ্দিন (৪২) এবং একই এলাকার ইব্রাহিম হোসেন (২৬)। আনোয়ার উদ্দিন পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং একই ওয়ার্ডের যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের ছোট ভাই এবং মামলার এজাহার নামীয় দুই নাম্বার আসামি। আর ইব্রাহিম চার নাম্বার আসামি। এ নিয়ে মামলার এজাহার নামীয় মোট ৪ আসামিকেই গ্রেপ্তার করা হলো। এর আগে গত শুক্রবার (৬ জানুয়ারি) পৌর শহরের শৈলপাড়া এলাকা থেকে মামলার এক নম্বর আসামি কাউন্সিলর ও যুবলীগ নেতা কামাল উদ্দিন এবং ভাতিজা হৃদয় হোসেনকে আটক করে র্যাব। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ^রদীর আরমবাড়িয়া এলাকা থেকে বুধবার দুপুরে প্রথমে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। পরে আলাদা অভিযানে বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া থেকে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, গ্রেপ্তারের পর আনোয়ারকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে। বর্তমানে ঈশ্বরদী থানা পুলিশের হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছু তথ্য পাওয়া গেছে, সেগুলো যাচাই বাছাই চলছে। হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
