নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচির আওতায় আটঘরিয়া উপজেলার ধলেশ^র ইসলামিয়া দাখিল মাদ্্রাসা প্রাঙ্গণে গতকাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ধলেশ^র ইসলামিয়া দাখিল মাদ্্রাসার সুপারিনটেন্ডেন্ট আব্দুস সামাদ। প্রধান অতিথি তার বক্তব্যে সকল অভিভাবকদেরকে তাদের সন্তানদের সামাজিক ও নৈতিক শিক্ষা দেয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবার ও সমাজ থেকে বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন। তিনি মানবিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এখন থেকেই নৈতিক ও মূল্যবোধের চর্চার মাধ্যমে প্রস্তুত করতে সকল মায়েদের প্রতি বিশেষ অনুরোধ করেন। বিশেষ করে সমাজের সকলকে যথাযথ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে একটি আলোকিত সমাজ প্রতিষ্ঠায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান। বিশেষ অতিথি শিক্ষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মায়েদেরকে বাল্য বিবাহ প্রতিরোধে যথাযথ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনসহ সঠিকভাবে সন্তান লালন-পালন এবং তাদের পরিবারে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ দৃষ্টি দিতে অনুরোধ করেন। সভাপতি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী প্রজন্মকে সঠিকভাবে বিকশিত করার জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টিতে অভিভাবকসহ সমাজের সকল মানুষের প্রতি বিশেষ আহবান জানান। তিনি গুজব ও অপপ্রচার রোধে সচেতন হওয়ার পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যত্নশীল হওয়ার অনুরোধ করেন। তিনি শিশু কিশোরদের মোবাইল ফোনে আসক্তির ভয়াবহতা তুলে ধরে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন। এছাড়াও তিনি জন্মের ৪৫ দিনের মধেই শিশুর জন্মনিবন্ধন নিশ্চিত করতে পিতা-মাতাসহ সকল অভিভাবককে বিশেষ অনুরোধ করেন। পাশাপাশি নিপা ভাইরাস প্রতিরোধে খেজুরের কাচা রস না খাওয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়। এ সময় অন্যানের মধ্যে ধলেশ^র দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেন্ডেন্ট মাওলানা আখতারুজ্জামান ফারুকী, অভিভাবক সদস্য আরমান হোসেন রিপন, সহকারী মাওলানা শহিদুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজ সেবক আলহাজ¦ তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পূর্বে বিষয় ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

