স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসনের সহযোগিতায় এবং পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে ঐতিহাসিক ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ প্রচার কর্মসূচীর আওতায় পাবনা কালেক্টরেট মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে গতকাল চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী এবং উপাধ্যক্ষ, পাবনা কালেক্টরেট মডেল স্কুল এন্ড কলেজ সুলতানা আলম। পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্ব, বাংলার স্বাধীকার থেকে স্বাধীনতার প্রতিটি ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান তুলে ধরেন। সেইসঙ্গে তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিজেদেরকে প্রস্তুত করার জন্য পরামর্শ দেন। পাশাপাশি তিঁনি চিত্রাংকনের মৌলিক বিষয়গুলো তুলে ধরে তা অনুসরণের মাধ্যমে শিল্পচর্চ্চাকে আরও হৃদয়গ্রাহী করার জন্য উপস্থিত সকল প্রতিযোগীদের পরামর্শ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সিফ্ট ইনচার্জ (প্রভাতী শাখা) জনাব সাবিহা সুলতানা। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিবাবক, শিক্ষকসহ প্রায় শতাধিক লোক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
