স্টাফ রিপোর্টার : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক বাস্তবায়িত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি ( পিইডিপি -৪) সাব কম্পোনেন্ট ২.৫ এর বাস্তবায়ন সহায়ক সংস্থা হিসেবে দিগন্ত সমাজ কল্যাণ সমিতি ( ডিএসকেএস) পাবনা জেলার ৭ টি উপজেলায় নিয়মানুযায়ী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ১২ দিনব্যাপী শিক্ষক সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা রিসোর্স সেন্টার, পাবনা সদর (শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুজাহিদ ক্লাব সংলগ্ন) পাবনায় বেলা ১১ টায় প্রশিক্ষণ এর উদ্বোধন করেন সদর উপজেলার প্যানেল চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা। দিগন্ত‘র নির্বাহী পরিচালক শামছুন নাহার ‘র সভাপতিত্বে এবং ময়নুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান গোলাম আজম শাওয়াল বিশ^াস, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর সহকারী পরিচালক মোহা: জালালুম বাঈদ, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম ও রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আব্দুর মতিন। উদ্বোধনী দিনে পাবনা সদর উপজেলার ৪২ টি কেন্দ্রর ৩৯ জন শিক্ষিকা ও ৩ জন শিক্ষক উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, সাংবাদিক এস এম আলম, দিগন্তর উপ ব্যবস্থাপক আবুল কালাম আজাদসহ বেশ কয়েকজন শিক্ষার্থী। অনুষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। উল্লেখ পাবনা জেলায় ৪৯০ টি কেন্দ্রে মোট ১৪ হাজার ৭০০ জন শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ পাবে। ১ম শ্রেণি থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৬ মাসের কোর্স এবং ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১২ মাসের কোর্স।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
